প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সিউড়িতে বামেদের আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

কৃষকদের ন্যায্য অধিকার, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) আইনিভাবে নিশ্চিত করা, কৃষিঋণ মকুব-সহ একাধিক দাবিতে সিউড়িতে আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল। সোমবার বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠনগুলির ডাকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে সিউড়ির রেড ক্রস অফিসের সামনে থেকে বামপন্থীদের একটি মিছিল বের হয়। জেলা প্রশাসনের দফতর পর্যন্ত অভিযানের ডাক দেওয়া হয়েছিল। মিছিলটি এগিয়ে জেলা প্রশাসন ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেওয়া হয়। প্রশাসন ভবনের প্রায় ২০০ মিটার আগেই বিক্ষোভকারীদের আটকে দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের শান্তিপূর্ণ মিছিলকে বাধা দেওয়া হয়। এরপরই পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের আটক করে সিউড়ি থানায় নিয়ে যায় পুলিশ।

বামেদের পক্ষ থেকে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি MSP-কে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। একইসঙ্গে কৃষিঋণ মকুব, কৃষকদের স্বার্থবিরোধী নীতি প্রত্যাহার এবং বিপণন সংক্রান্ত জাতীয় পরিকাঠামো নীতি বাতিলের দাবিও তোলা হয়। আন্দোলনকারীদের বক্তব্য, কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় কেন্দ্রের নীতির পরিবর্তন জরুরি। সেই দাবিতেই রাজ্যজুড়ে আইন অমান্য ও জেল ভরো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সিউড়ির কর্মসূচিকে ঘিরে এদিন পুলিশের সঙ্গে বামপন্থী কর্মী-সমর্থকদের টানাপোড়েনে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe