
শেষ হলো সামার থিয়েটার ক্যাম্প। সিউড়ি ইয়ং নাট্য সংস্থার উদ্যোগে রামকৃষ্ণ সভাগৃহে সামার থিয়েটার ক্যাম্প অনুষ্ঠিত হয় ।২৫ শে মে ২০২৬ থেকে চলা তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন নাট্য ওয়ার্কশপে যোগ দিয়েছিল বিভিন্ন স্কুলের প্রায় ৩০ জন ছাত্র-ছাত্রী।
সিউড়ি ইয়ং নাট্য সংস্থার রজত জয়ন্তী বর্ষ উদযাপনের পঞ্চম পর্বে এই নাট্য ক্যাম্পে সুব্রত ঘটক, পার্থসারথী দাস নির্মল হাজরা ,সুখদেব কাহার, বামদেব মুখোপাধ্যায় ,খোকন মন্ডল প্রমুখেরা নাটকের বিভিন্ন কলাকৌশল, বাচনভঙ্গি, অভিনয় নিয়ে আলোচনা করে হাতে কলমে শেখান ওয়ার্কশপের ছাত্রছাত্রীদের। ভবিষ্যৎ নাট্য জগতের কুশীলবদের ওয়ার্কশপে উৎসাহ দিতে বিভিন্ন সময় উপস্থিত হয়েছেন শহরের বিভিন্ন নাট্য জনেরা।




