প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সিউড়িতে আর্ট অফ লিভিং- বীরভূমের উদ্যোগে শ্রাবণ রুদ্রাভিষেক

পরম পূজ্য গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজীর প্রতিষ্ঠিত ‘দ্য আর্ট অফ লিভিং’-এর বীরভূম জেলা শাখার উদ্যোগে রবিবার সিউড়ির শুক্লা ভবনে আয়োজিত হল শ্রাবণ রুদ্রাভিষেক। পুজো উপলক্ষে আশ্রম থেকে উপস্থিত ছিলেন সাধ্বী নিত্যতৃপ্তাজী। এছাড়াও উপস্থিত ছিলেন আর্ট অফ লিভিং-এর কো-অর্ডিনেটর তথা শিক্ষক দীপক গুপ্ত এবং শিক্ষক অভিনব গুপ্ত।

শ্রাবণ রুদ্রাভিষেক উপলক্ষে আয়োজিত সৎসঙ্গ অনুষ্ঠানে প্রায় ১০০ জন ভক্ত সমবেতভাবে অংশগ্রহণ করেন। ভক্তদের ভক্তি ও প্রার্থনায় এদিন শুক্লা ভবন মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে উপস্থিত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। আর্ট অফ লিভিং বীরভূমের পক্ষ থেকে সরোজ কর্মকার, মৃণালজিৎ গোস্বামী, হিম্মত প্যাটেল, সুমন্ত কর্মকার এবং সুপ্রিয় সরকারদের সুদক্ষ পরিচালনা ও উদ্যোগে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। তাঁদের উদ্যোগে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe