প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সাংরা অঞ্চল তৃণমূল সভাপতি সহ চারজন গ্রেফতার ,জেল হেফাজতের নির্দেশ সিউড়ি আদালতের

ভোট পরবর্তী হিংসার ঘটনায় চার তৃণমূল নেতাকে ১৫ই জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল সিউড়ি আদালত। মঙ্গলবার এই নির্দেশ দেন বিচারক। সাংরা অঞ্চল তৃণমূল সভাপতি সাধন মন্ডলও রয়েছেন এই তালিকায়।

মিলন ঘোষ নামে এক ব্যক্তি ৮ই জুন সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে সাধন মন্ডলসহ চার জন কে গ্রেফতার করে সাঁইথিয়া থানার পুলিশ । মঙ্গলবার তাদের সিউড়ি আদালতে নিয়ে এলে সেই সময় আদালত চত্বর জুড়ে ওঠে ‘চোর চোর’ স্লোগানও । ভিড় সরিয়ে তাদের আদালতে তোলা হলে বিচারক চারজনকে জেল হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর ২০২১ সালে ৩ রা মে রাত্রে সাধন মন্ডলের নেতৃত্বে কয়েকজন মিলে মিলন কুমার ঘোষের বাড়িতে হামলা চালায়।ভোট পরবর্তী হিংসার ঘটনায় সাধন মন্ডল ,রবিমাল রঞ্জিত মন্ডল এবং আশুতোষ মালকে গ্রেফতার করা হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe