বীরভূমেও পদত্যাগ অব্যাহত। এবার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলররা একযোগে পদত্যাগ করলেন। সোমবার সাঁইথিয়া পৌরসভায় চেয়ারম্যান বিপ্লব দত্ত প্রথমে সিউড়ি সদর মহকুমা শাসকের দপ্তরে এসে চেয়ারম্যান ও কাউন্সিলরের পদ থেকে ইস্তফা দেন।
সাধারণ মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতৃত্বের অভাব বোধ করায় কাউন্সিলর ও চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন বলে জানান বিপ্লব দত্ত। এরপরই সাঁইথিয়া পৌরসভার দুজন কাউন্সিলর ছাড়া ১৪ জন কাউন্সিলর পদত্যাগ পত্র সদর মহকুমাশাসকের দপ্তরে এসে জমা দেন । বীরভূমে ছয়টি পৌরসভা রয়েছে। সবকটি পৌরসভায় তৃণমূলের দখলে ছিল । সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যান সহ সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর পদত্যাগ করায় সাঁইথিয়া পৌরসভার ভবিষ্যৎ অনিশ্চিত হল। হবে সাঁইথিয়া পুরএলাকার পরিষেবা যাতে কোন রকম ভাবে ব্যাহত না হয় তার জন্য সচেষ্ট পুরপ্রশাসন।




