প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সাঁইথিয়ায় ওয়েক আপের ‘পাড়া পড়শীর থিয়েটার’

সাঁইথিয়া ওয়েক আপ নাট্যদলের ১৩তম বর্ষপালন উপলক্ষে সম্প্রতি রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো ‘পাড়া পড়শীর থিয়েটার—আঞ্চলিক নাট্য উৎসব ২০২৬’। পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির আর্থিক সহায়তায় আয়োজিত এই উৎসব ।

বৈদিক মন্ত্রপাঠের সঙ্গেই উদ্বোধন হয় উৎসবের। উদ্বোধন করেন সংস্কারভারতীর কার্যকরী সভাপতি সুভাষ ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তিলক সেনগুপ্ত, কৌশিক আচার্য উদয়শংকর ব্যানার্জি, দেবজিত রাম প্রমূখ ।

বিভিন্ন বিশিষ্টজনদের গুণীজন সংবর্ধনাও দেওয়া হয় এদিন। দিনভর উৎসবে একাধিক নাটক, নাট্য সেমিনার, দলগত নৃত্য এবং কবিতা কোলাজের আয়োজন ছিলো। মঞ্চস্থ হয়, বীরভূম সংস্কার ভারতীর ‘ধরতি আবা বিরসা’, ওয়েক আপ নাট্যদলের ‘এক দেশ, এক নিশান, এক বিধান’ এবং ‘খড়কুটো’, দেরপুর উচ্চ বিদ্যালয়ের ‘বসুধৈব কুটুম্বকম’, ব্যান্ডেল দিশারীর ‘ভগীরথের দুর্গা’ এবং টাকির আমরা অমলকান্তি প্রযোজিত ‘আমি সেই লোক’-সহ একাধিক নাটক। সেমিনারে মূল বক্তা ছিলেন – কবির সেন বরাট, সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, কমল পাল ও সুমনা চক্রবর্তী।দলের সম্পাদক পান্নালাল ভট্টাচার্য্য আশা করেন, জেলার নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে এই উদ্যোগ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe