প্রচন্ড গরমকে উপেক্ষা করে সিউড়ি বিধানসভা সহ জেলার বাকি দশটি বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই ভোটের লাইনে মহিলা ও পুরুষদের ভিড় কয়েকটি জায়গায় নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করা যায়নি ইভিএম মেশিন খারাপ থাকার জন্য সিউড়ি কালীগতি গার্লস হাই স্কুল, করিধ্যা বিদ্যানিকেতন, সিউড়ি বিদ্যাসাগর কলেজ সহ বেশ কিছু কেন্দ্রে ভোট গ্রহণ করতে দেরি হয় l
- তা সত্ত্বেও বীরভূমে সকাল ন’টা পর্যন্ত সার্বিক ভোটের হার ১৯. ০১ শতাংশl যদিও দুবরাজপুর বিধানসভা এলাকায় ভোটের হার ২০.৮২ শতাংশ এবং সিউড়ি ও বোলপুর বিধানসভায় ভোটের হার যথাক্রমে ১৯.২৬ এবং ১৮. ২৬ শতাংশ তুলনায় মুরারয়ে ভোটের হার ১৭.৮৯ শতাংশ লাভপুরে ১৮ .৯৩ শতাংশ নানুরে ১৯. ১৫ শতাংশ ১৯. ১৮ শতাংশ ময়ূরেশ্বর ভোট পড়েছে ১৯.৯৩ শতাংশ রামপুরহাটে পড়েছে ১৮. ৭২ শতাংশ এবং নলহাটিতে ১৭.৭৯ শতাংশ




