নিজস্ব প্রতিবেদন :
বর্ষবরণে মেতে উঠলেন সংস্কৃতি প্রেমীরা। বাংলা নববর্ষ কে নিজেদের মতন করে সাজিয়ে নাচে গানে কবিতায় আলাপ চারিতায় মেতে উঠলেন সিউড়ি শহরের সাংস্কৃতিক জগতের শিল্পীরা। বুধবার সন্ধ্যায় বীরভূম জেলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামে” বৈশাখী বৈঠকী আড্ডা ” বসেছিল, সেই আড্ডায় আট থেকে আশি বছরের সংস্কৃতি প্রেমিরা উপভোগ করলেন বাংলা নববর্ষের সান্ধ্য অনুষ্ঠান।
সাংস্কৃতিক সংগঠন ‘প্রেরণা সিউড়ি বীরভূম’-এর উদ্যোগ ও আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন শহরের প্রায় সব দলের সাড়ে চারশো শিল্পী । উপস্থিত হয়েছিলেন সংস্কৃতির জগতের কিছু ব্যক্তিত্বও। সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালীন হাজির হন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান তথা বীরভূম জেলা নৃত্য ও গান মেলার
কার্যকরী সভাপতি উজ্জ্বল চ্যাটার্জী। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সকলকে তিনি বলেন সংস্কৃতি কর্মীদের পাশে তিনি সবসময় ছিলেন আছেন থাকবেন। শহরের সংস্কৃতি রক্ষায় একটি অডিটোরিয়াম গড়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। প্রেরণা সিউড়ি বীরভূমের সম্পাদক উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান । সংস্কৃতির প্রসারে এবং সাধারণ মানুষের সব খবর যাতে সঠিক তথ্য অনুযায়ী পান তার জন্য ‘অল নিউজ বাংলা ২৪ ডট কম’ নামে একটি পোটালের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা ঘটে এদিন।




