বীরভূমের রামপুরহাটের তৃণমূলের প্রাক্তন বিধায়ক ড: আশীষ ব্যানার্জীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজেপির নতুন বিধায়ক ধ্রুব সাহা। ফুল মিষ্টি দিয়ে প্রণাম করে রামপুরহাটের উন্নয়নে আশীর্বাদ চাইলেন। দুজনেই মিষ্টি মুখ করিয়ে সৌজন্যের বার্তা দিলেন। আশীষ ব্যানার্জি বলেন ধ্রুব মানুষের আশীর্বাদ নিয়ে জিতেছে । রামপুরহাট এর উন্নয়নের জন্য আশীর্বাদ নিতে এসেছিল সৌজন্য সাক্ষাৎকার হয়েছে। উন্নয়নের জন্য সাহায্য নিশ্চয়ই করব।
রামপুরহাট এর নবনির্বাচিত বিধায়ক ধ্রুবসাহা বলেন ডক্টর আশিস ব্যানার্জি দীর্ঘদিনের বিধায়ক তিনি অধ্যাপক ছিলেন তার কাছে শিক্ষা লাভ না করলেও রাজনৈতিক অনেক ব্যাপারই তিনি তার অগ্রজ রামপুরহাটে উন্নয়নের জন্য আশীর্বাদ চেয়েছি তিনি কথা দিয়েছেন আশীর্বাদ করেছেন।




