প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

রবীন্দ্র সদনে এখনই নাট্য সংস্থার নাটক নজর কাড়লো দর্শকদের

সম্প্রতি সিউড়ি রবীন্দ্রসদন মঞ্চে দুটি ভিন্ন স্বাদের এবং ভিন্ন আঙ্গিকের নাটক পরিবেশন করলো সিউড়ির “এখনই নাট্য সংস্থা”। নাটকের শহর সিউড়িতে শনিবার সন্ধ্যায় নাটকের নাটকের চরিত্রগুলোর মাঝে জীবনের ওঠা পড়া, ভালো লাগার, যন্ত্রণার অনুভূতি খুঁজে নিয়ে নাট্য প্রিয় দর্শকেরা অভিভূত হয়েছেন “এখনই নাট্য সংস্থা”-র প্রযোজনায়। প্রথম নাটক “রূপকথা”। সুনীল জানা রচিত এবং শম্ভুনাথ (বাবুল) সাহা নির্দেশিত এই নাটকের চরিত্রগুলো বস্তুত কোন রূপকথার চরিত্র নয় বরং জীবন থেকেই নেওয়া বাস্তবের ধুলোমাখা এবং পর্যুদস্ত এক নাটককারের স্বপ্নের মধ্যে বাস্তব যন্ত্রণার অনুরণনের ধারাপাত। নাটকটিতে অভিনয় করেছেন নির্দেশক স্বয়ং।এছাড়া বিভিন্ন চরিত্রের সার্থক রূপায়ণ করেছেন প্রশমিতা দাস, সঞ্জয় দাস গৌতম মন্ডলের মতো পোড়খাওয়া অভিনেতারা। দ্বিতীয় নাটক “অদৃশ্য করাত”। সম্পূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে অরাজনৈতিক, সামাজিক ও পারিবারিক টানাপোড়েনের জীবন্ত দলিল এই নাটকের চরিত্র রূপায়ণে নাটককার শ্রী স্বপন দাস যথেষ্ট সাহসী মুন্সিয়ানার পরিচয় রেখেছেন। শ্রী রজকুমার সাহা নির্দেশিত এই নাটকের চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন শ্রী সঞ্জিত সাহা,শ্রীমতি রূপা সাহা, শ্রী শম্ভুনাথ সাহা, শ্রী অশোক চোধুরী,শ্রী প্রতাপ সিংহ রায়, শ্রী বিনয় গড়াই,শ্রী সুবল মাল প্রমুখ।

।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe