বীরভূম জেলা কৃষি দপ্তর- এর উদ্যোগে শুক্রবার সিউড়ি রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল “প্রাকৃতিক কৃষি” বিষয়ক একটি কর্মশালা । 
কর্মশালায় প্রাকৃতিক কৃষি বিষয়ক উদ্বোধনী অধিবেশন, কারিগরি আলোচনা এবং বিশিষ্ট বিশেষজ্ঞদের বক্তব্যের পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি দপ্তরের বিশেষজ্ঞরা প্রাকৃতিক কৃষির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ।জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কৃষক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কৃষকদের মধ্যে প্রাকৃতিক কৃষি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির প্রসার ঘটানোয় ছিল কর্মশালার মূল উদ্দেশ্য।




