মোদি সরকারের ১২ বছর পূর্ণ। যেভাবে ভারতবর্ষের মানুষের মধ্যে সেবা সুশাসন এবং গরিব কল্যাণের মাধ্যম দিয়ে তিনি কাজ করেছেন।
মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে মোদীজি সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাস সব প্রয়াসের মাধ্যমে দেশের সেবা করে গেছেন। দেশে ফ্রিতে রেশন জন ধন যোজনায় কোটি কোটি মানুষ ব্যাংকিং পরিষেবার সাথে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহহীনদের মাথার উপর ছাদ হয়েছে। রাজ্যে এখন ডাবল ইঞ্জিন সরকার তাই উন্নয়ন আরো বেশি করে হবে বলেই আশাবাদী দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা। শনিবার জেলা বিজেপি কার্যালয়ে জেলা সভাপতি উদয় সংকর ব্যানার্জি, সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা ও জেলা বিজেপি মিডিয়া ইনচার্জ দেবরূপ রায়কে পাশে বসিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন জল জীবন মিশন প্রকল্পে প্রত্যেকের বাড়িতে জল পৌঁছাবে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী যেভাবে নতুন প্যাকেজ দিয়ে বাংলার পাশে এসে দাঁড়াচ্ছেন তাতে আগামী দিনে বাংলা আরো সমৃদ্ধ হবে এবং ভারতবর্ষের বুকে বাংলা শ্রেষ্ঠ আসন গ্রহণ করবে।




