তারাপীঠে পুজো দিলেন আদিবাসী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডু, সঙ্গে ছিলেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। সাধারণ মানুষের জন্য ভালোভাবে কাজ করার আশীর্বাদ চেয়েছেন মা তারার কাছে। ডবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে উন্নয়নের কাজ তাঁরা ভালোভাবেই করে দেখিয়ে দেবেন বলে আশাবাদী মন্ত্রী।
তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন ,”দুর্নীতিতে তারা রাজ্যকে ডুবিয়ে দিয়েছে”। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জুন মাস থেকেই সাধারণ গরিব মানুষের জন্য সরকারি বিভিন্ন প্রকল্প চালু করে দেবেন বাংলার মানুষ শীঘ্রই ডাবল ইঞ্জিন সরকারের সুফল দেখতে পাবেন।




