মানবতাবাদী কবি তথা ‘বীরভূম গৌরব’ কবি কবিরুল ইসলামের ৯৫তম জন্মবার্ষিকী মহাসমারোহে উদযাপিত হল সিউড়িতে।
সোমবার বিকেলে বীরভূম সাহিত্য পরিষদের সভাকক্ষে কবিরুল ইসলাম স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগ ও আয়োজনে কবিকে স্মরণ করেন সিউড়ি শহরের কবি ও সাহিত্যিকরা। স্মৃতিরক্ষা কমিটির রেইনী চৌধুরী ও চন্দন চট্টোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কথায়, গানে ও কবিতায় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্টজনেরা।

কবিরুল ইসলামের সাহিত্যচর্চা,মানবতাবাদী ভাবনা সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতার বিভিন্ন দিক অনুষ্ঠানে উঠে আসে। কবির গুণমুগ্ধ ছাত্ররাও কথায় ও কবিতায় তাঁদের প্রিয় কবিকে স্মরণ করেন। কবির লেখা ও তাঁর সৃষ্টির স্মৃতিচারণে এদিন বীরভূম সাহিত্য পরিষদের সভাকক্ষ হয়ে ওঠে আবেগঘন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতাই প্রসাদ ঘোষ।




