প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

মর্যাদার সঙ্গে উদযাপিত রবীন্দ্র জন্মজয়ন্তী

১৬৫ তম রবীন্দ্র জন্ম জয়ন্তী মর্যাদার সঙ্গে উদযাপিত হল রাজ্যজুড়ে ।  শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে মর্যাদার সঙ্গে উদযাপিত হল কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। নাচ -গান এর মাধ্যমে বিশ্বকবি কে স্মরণ করলেন ছাত্রছাত্রীরাও।

বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা সকালেই শান্তিনিকেতনের উপাসনা গৃহে যথাযোগ্য মর্যাদায় কবিকে শ্রদ্ধা জানান। পিছিয়ে নেই সদর শহর সিউড়িও। বীরভূম জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র সদনে কবিকে শ্রদ্ধা জানানো হয়। শহরের অন্যতম সংগীত শিক্ষা প্রতিষ্ঠান অলংকার মহাবিদ্যালয় এর পক্ষ থেকেও এদিন লিজ ক্লাবে কবি কে শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ পাড়ায় ও নিউ ডাঙ্গালপাড়ায় বীরভূম জেলা নৃত্য ও গান মেলা ও সাংস্কৃতিক সংগঠন প্রেরণা সিউড়ি বীরভূমের পক্ষ থেকে নাচ গান ও আবৃত্তির মধ্য দিয়ে বিশ্বকবি কে স্মরণ করা হয়।

শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ কে শ্রদ্ধা জানান মা আনন্দময়ী কালচারাল সেন্টারও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe