পঞ্চায়েত প্রধান থেকে রাজ্যের মন্ত্রী। বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে অষ্টাদশ বিধানসভায় বিধায়ক হিসেবে প্রবেশ করেই রাজ্যের পূর্ণ মন্ত্রী।
বীরভূমের মাটিতে পা রাখতেই রাজ্যের মন্ত্রী দুধকুমার মন্ডলকে উষ্ণ অভ্যর্থনা সতীর্থদের। বুধবার বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল পুষ্পস্তবক দিয়ে দলের প্রতি নিষ্ঠা দীর্ঘদিনের সংগ্রাম ও মানুষের পাশে থাকার স্বীকৃতি জানালেন। মন্ত্রী দুধকুমার মন্ডল জানালেন রাজ্যে সুশাসন ও সাধারণ মানুষের জন্য কাজই হবে তাঁর ব্রত।




