প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

ভোট পরবর্তী হিংসায় নাম জড়ালো সিউড়ি ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন শুকুলের

ভোট পরবর্তী হিংসায় নাম জড়াল সিউড়ি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তপন শুকুলের । অভিযোগ সিউড়ি পুলিশ লাইনের বাসিন্দা পেশায় চা বিক্রেতা ইন্দ্রনাথ ব্যানার্জি কে মিথ্যা মামলায় ফাঁসানো তার দোকান ভাঙচুর এবং তার স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে তপন শুকুলের বিরুদ্ধে।

শুধুমাত্র বিজেপি করতো বলেই এমন অত্যাচার হয়েছে বলে দাবি ইন্দ্রনাথ ব্যানার্জির স্ত্রী বিউটি ব্যানার্জির। ২০২০ এবং ২০২১ সালে দম্পতির উপর অকথ্য অত্যাচার চালায় অভিযুক্ত কাউন্সিলর কিন্তু তিনি আজও অধরা পুলিশের কাছে, তাই যোগ্য বিচারের আশায় সিউড়িতে উচ্চ শিক্ষামন্ত্রীর দারস্ত হলেন ব্যানার্জি দম্পতি। সমস্ত কথা শোনার পর তাঁদের পাশে থাকার আশ্বাস দেন উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলে দাবি দম্পতির। পুরো বিষয়টি অস্বীকার করেছেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন শুকুল বরং তাঁর দাবি এলাকায় খোঁজ নিয়ে দেখা যাবে মহিলাটি কেমন ! শুধু তাই নয় তারা তৃণমূলই করতেন এবং উপর মহলের তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তারা এখন বিজেপি করছে বলে মিথ্যাচার করছেন। শুধু তাই নয় তাঁকে ফাঁসানোর জন্য এমনটি করা হতে পারে সে সম্পর্কে তিনিও শিক্ষামন্ত্রীকে আগেই জানিয়ে রেখেছেন বলে দাবি তপন শুকুলের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe