ভোট গ্রহণ কেন্দ্রে কোথাও কোথাও জমায়েত হচ্ছে সেসব জায়গায় যদি তারা এক ঘণ্টার মধ্যে না সরে যায় তাহলে নির্বাচন কমিশন যে অ্যান্টিবায়োটিক ডোজের কথা বলেছে নিশ্চয়ই সেই ডোজ প্রয়োগ হবেl নিজের ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় lতবে তিনি এও জানান যে সকাল থেকে যেভাবেই সাধারণ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন তাতে পরিবর্তনের আশা তিনি দেখছেন l

সিউড়ি নুড়াইপাড়া বিদ্যাসাগর পাঠশালায় নিজের কেন্দ্রে ভোট দেওয়ার পর জানান কয়েকটি কেন্দ্রে নির্দিষ্ট সময়ে ইভিএম মেশিন খারাপ ভোট গ্রহণ কেন্দ্রে ক্যামেরা খারাপ থাকার কারণে ভোট গ্রহণ দিতে হয়। তবে তিনি আশাবাদী কেন্দ্রীয় বাহিনী এবং কিউআর টিম কাজ করছে।





