ভোট দিতে আসার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অসীম রায়(৬৬) নামে এক বৃদ্ধ। বর্তমানে ডাঙ্গাল পাড়ায় থাকলেও বৃহস্পতিবার সকালে লালকুঠিপাড়ায় তার পুরনো ভোটগ্রহণ কেন্দ্র শ্রী শ্রী প্রণবানন্দ আদর্শ পাঠ মন্দিরে ভোট দিতে আসছিলেন। ভোট দেওয়ার আগে ভাইপো সন্দীপ রায়ের বাড়িতে চা খান তারপর তিনি পায়ে হেঁটে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন। স্থানীয়রা তাঁকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। ভাইপো সন্দীপন রায় জানান কাকার হার্টের সমস্যা ছিল, প্রায়ই শ্বাসকষ্টে ভুগতেন। ভোট দিয়ে তাঁর বাড়িতেই আজ থাকার কথা ছিল কিন্তু জীবনের শেষ ভোট আর দেওয়া হলো না।
ভোট দিতে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের
April 23, 2026 5:38 PM




