প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

ভুল চিকিৎসা ও গাফিলতির অভিযোগ, দশম শ্রেণির ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সিউড়ির নার্সিংহোমে

বীরভূমের সিউড়ির আব্দারপুরে এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতি ও ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে সোমবার তীব্র উত্তেজনা ছড়ায়। মৃত ছাত্র মৈনাক দাস সিউড়ি জেলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে নার্সিংহোম চত্বরে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। পরে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের অভিযোগ, শ্রাবণ মাস উপলক্ষে দু’দিন আগে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিল মৈনাক। রবিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট ও পেটে অস্বস্তি অনুভব করলে তাকে রাত্রি একটা নাগাদ সিউড়ির সুবোধ সাহা নার্সিং হোম-এ ভর্তি করা হয়। রাতে প্রাথমিক চিকিৎসা করার পর কিছুটা সুস্থ বোধ করে মৈনাক । চিকিৎসক তাকে অবজারভারভেশনে রাখার পরামর্শ দিয়ে ভর্তি রাখেন। রাত্রে কর্তব্যরত নার্স ইনজেকশন দেওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে বলে পরিবারের অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের দাবি, ভুল ইনজেকশন এবং চিকিৎসার চরম গাফিলতির কারণেই মৈনাকের মৃত্যু হয়েছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও তোলা হয়েছে। এমনকি একজন চিকিৎসকের নামে প্রেসক্রিপশন করে অন্যজন চিকিৎসক চিকিৎসা করছেন বলেও অভিযোগ উঠেছে।ঘটনার খবর ভোরেই ছড়িয়ে পড়তেই আত্মীয়-পরিজন ও স্থানীয় বাসিন্দারা নার্সিংহোমে বিক্ষোভ দেখান। ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত হন। সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনা স্থলে উপস্থিত হন বিজেপির জেলা সহ-সভাপতি উত্তম কুমার রজকও।

পুলিশের উপস্থিতিতে ছাত্রের দেহ ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের দাবি ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হবে বলেও পুলিশ জানিয়েছে।

অন্যদিকে, এই ঘটনার পর বেসরকারি স্বাস্থ্য পরিষেবার মান, চিকিৎসায় গাফিলতি এবং রোগী-পরিজনের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বেসরকারিএই হাসপাতাল কর্তৃপক্ষের দাবি নিয়ম মেনে চিকিৎসা করা হয়েছে । হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে ডক্টর সব্যসাচী সাহা ছাত্রের মৃত্যুর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এই মৃত্যুর তদন্তের জন্য সম্পূর্ণ সহযোগিতা করা হবে বলে জানান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe