প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বেতন বৃদ্ধির দাবি: সিউড়ি পুরসভায় পুরপ্রধানকে স্মারকলিপি অস্থায়ী কর্মীদের

বেতন বৃদ্ধির দাবি জানিয়ে সিউড়ি পুরসভায় পুরপ্রধানকে স্মারকলিপি দিলেন অস্থায়ী কর্মীরা। সোমবার অস্থায়ী কর্মীরা জোটবদ্ধ হয়ে সিউড়ি পুরসভায় বেতন বৃদ্ধির দাবি জানান ।তাঁদের অভিযোগ “কোভিড আমল” থেকে কাজ করলেও সে হারে তাঁদের বেতন বাড়েনি।

প্রতিবছর একটি নির্দিষ্ট হারে বেতন বাড়ার কথা থাকলেও এ বছর সেই বেতন বৃদ্ধি না হওয়ায় আর্থিক সংকটে পড়েছেন তাঁরা। ইতিমধ্যেই নতুন সরকার রাজ্যে গঠিত হয়েছে। অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে নানা জল্পনা কল্পনা উঠলেও সিউড়ি পুরসভার শতাধিক অস্থায়ী কর্মীরা পুর পরিষেবা যাতে সচল থাকে সেই জন্যই কাজ করে যাচ্ছেন। তাঁরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে পুরসভার গেটের সামনে কিছুদিন আগে ধরনায় বসে ছিলেন, তারা তাঁদের অভিযোগ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছেন। সিউড়ি পুরসভার চেয়ারম্যান শারীরিক কারণে ছুটি থাকার পর সোমবার পুরসভাতে এলে তাঁর কাছে এই অস্থায়ী কর্মীরা বেতন বৃদ্ধির আবেদন জানিয়ে স্মারকলিপি জমা দেন।

পুর প্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, “প্রতিবছর এপ্রিল মাসের বোর্ড অফ ডিরেক্টরদের মিটিং ডেকে অস্থায়ী কর্মীদের বেতন বাড়ানো হয় কিন্তু এবছর যেহেতু বিধানসভার ভোট ছিল এবং তারপরেই নতুন সরকার দায়িত্ব নিয়েছেন তাই নতুন বেতন বৃদ্ধির বিষয়টি আলোচনা হয়নি । তবে শীঘ্রই বোর্ড অফ ডিরেক্টরদের মিটিং ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করে জেলা প্রশাসনকে জানানো হবে ।” যেহেতু পৌরসভার স্থায়ী কর্মচারীর সংখ্যা কম তাই অস্থায়ী কর্মচারীদের ওপর ই নির্ভর করতে হয় বেশি তাই যত তাড়াতাড়ি সম্ভব পুরপরিষেবা সচল রাখতে সমস্যার সমাধান করা হবে বলে আশাবাদী পৌরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe