
বেতন বাড়ানোর দাবি নিয়ে পৌরসভার সামনে বিক্ষোভ করলেন অস্থায়ী কর্মীরা। বসলেন রাস্তায়। রবিবার ছুটি তাই এই কর্মসূচিতে কোন পৌর আধিকারিক চেয়ারম্যান কে স্মারকলিপি দিতে পারেননি তারা। অস্থায়ী কর্মীদের দাবি বর্তমান বাজার মূল্যকে মাথায় রেখে সম্মানজনক একটি বেতন পরিকাঠামো দিয়ে সঠিক সময়ে তাদের বেতন দিতে হবে।




