“বীরভূম বীরদের ভূমি, রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি তাই এখানে আসতে ভালো লাগে, আনন্দ লাগে”- বীরভূম সফরে এসে বললেন বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি (সংগঠন ) বীরেন্দ্র শর্মা।
দশ দিনের বঙ্গ সফরের মধ্যে দুইদিন তাঁর সফর রয়েছে এই বীরভূমে। রয়েছে একগুচ্ছ কর্মসূচিও। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন চার বছর ধরে বিশ্ব হিন্দু পরিষদের সংগঠনের কাজ শুরু হয়েছে বীরভূমে এবং সদস্য সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। শনিবার সিউড়ি ভারত সেবাশ্রম সংঘে কর্মসূচিতে যোগ দেন,প্রতিভা বিকাশ কেন্দ্র সঞ্চালন সমিতির বৈঠক ও রাষ্ট্রীয় রক্ষা যজ্ঞের আয়োজন করা হয়। সেখানে তিনি উত্তর ও দক্ষিণ বীরভূমের সদস্যদের সঙ্গেও মিলিত হন।
বীরভূম সফরে বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি বীরেন্দ্র শর্মা
June 13, 2026 4:31 PM




