প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বীরভূমে যোগ দিবসের কর্মসূচির কথা জানালেন জেলা শাসক

একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শুক্রবার থেকে কর্মসূচির কথা ঘোষণা করলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন। বৃহস্পতিবার কনফারেন্স হলে জেলা শাসক জানান প্রতিটি ব্লক মিউনিসিপালিটি এবং জেলা স্তরে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে দৌড় সে ধ্যান অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণ করতে পারেন সংশ্লিষ্ট এলাকার বিধায়ক মন্ত্রী এবং সরকারি আধিকারিক বৃন্দ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদেরও অংশগ্রহণের আবেদন করা হয়েছে তাঁরা যাতে শরীর সম্পর্কে সচেতন থাকেন।

শনিবার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। তারকেশ্বরে প্রধানমন্ত্রী যখন উপস্থিত থাকবেন সেই লাইভ অনুষ্ঠান রবীন্দ্রসদন থেকেও ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেখা যাবে। এই উপলক্ষে শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপালিটি কর্মীরাও প্রাক যোগ দিবস উপলক্ষে যোগ অভ্যাস করবেন বলে জানিয়েছেন জেলাশাসক।

আগামী একুশে জুন রবিবার বিশ্ব যোগদিবসে বীরভূমের দুটি বড় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে । সকাল ছয়টার থেকে বিশ্বভারতীর প্রাঙ্গনে যোগ দিবস উপলক্ষে রাজ্য ও কেন্দ্রীয় স্তরের মন্ত্রীদের উপস্থিতি মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, আর গৌড় প্রাঙ্গনে ভিডিও কনফারেন্স অর্থাৎ ভিসির মাধ্যমে রেড রোডে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যে অনুষ্ঠান তার সঙ্গে যুক্ত হবেন তাঁরা । এর পাশাপাশি সিউড়িতে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ময়দানে যোগ দিবস উদযাপিত হবে ,যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী তথা সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় । সাংবাদিক সম্মেলন করে যোগ দিবসকে সামনে রেখে কর্মসূচির কথা জানালেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe