প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বীরভূমে এবারও ভোটে রক্তপাত, অভিযোগ পাল্টা অভিযোগ

বীরভূমে এবারও ‘ভোটে” রক্তপাত, অভিযোগ পাল্টা অভিযোগ’

অপ্রীতিকর ঘটনা এড়ানো গেল না এবারের বিধানসভা নির্বাচনেও । আক্রান্ত হলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল ও লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশীষ ওঝার ছেলে দেবরূপ ওঝা। সাঁইথিয়া থানার অধীনে ভ্রমরকোল গ্রামে ৬৮ নম্বর বুথে লাঠি রড দিয়ে পেটানো হয়েছে ভাঙচুর করা হয়েছে গাড়ি বলে অভিযোগ । অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বিশ্বজিৎ মন্ডল লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশীষ ওঝার নির্বাচনী এজেন্ট। বিজেপির পক্ষ থেকে সাঁইথিয়া থানা ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে বিজেপির রাজ্য সহ সভাপতি তথা সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সাঁইথিয়া থানার ওসির সাসপেন্ডের দাবি তুলেছেন।

অন্যদিকে দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে খাবার বিলিকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে বিতর্কের সূত্রপাত হয় হুমকি ও পাল্টা হুমকি ঘিরে উত্তপ্ত হয় দুবরাজপুর ছ নম্বর ওয়ার্ড চত্বর অযথা ভিড় হটাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী টহল শুরু করে। অন্যদিকে সিউড়ি ৮ নম্বর ওয়ার্ডের শিপ্রা মজুমদার ও তার স্বামী অভিজিৎ মজুমদারের সঙ্গে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ চন্দ্র গতি স্কুলে ভোট গ্রহণ কেন্দ্রের পাশেই বসে ভোট প্রভাবিত করার চেষ্টা করছেন তাঁরা। অভিযোগ উড়িয়ে দিয়ে অভিজিৎ মজুমদার বলেন মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন, উন্নয়নের পক্ষে ভোট হচ্ছে বুঝতে পেরে বাজার গরম করতে চাইছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। নানুরের থুপসড়া অঞ্চলে ৩০০ ও ৩০৩ নাম্বার বুথে মানুষকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাসের। তাঁর আরও অভিযোগ কিছু ভোটার কে জোর করে আটকে রাখা হচ্ছে, হাটসেরান্দি গ্রামে হিন্দু পরিবারকে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। আমরা অভিযোগ জানাচ্ছি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যথাসময়ে পৌঁছাতে পারছে না। ভোটের আগের আগে রাতে নির্বাচনের এজেন্টকে মানসিক অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন হাঁসনের তৃণমূল প্রার্থী ফায়েজুল হক। অন্যদিকে সিউড়িতে তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির ইলেকশন এজেন্ট রমারঞ্জন চট্টোপাধ্যায় কে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। রোমারঞ্জন চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন কেন্দ্রীয় বাহিনী প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও তাকে বুথে ঢুকতে বাধা দিয়েছেন তার আশঙ্কা এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে সদর মহাকুমা শাসক, পুলিশ অবজারভার কে জানিয়েও  কোন সূরাহা হয়নি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe