গত তিন দিনে বীরভূমে গ্রেপ্তার হলেন একাধিক তৃণমূল নেতা। মঙ্গলবার গ্রেফতার রামপুরহাট শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি সুশান্ত মুখোপাধ্যায় ও বুধবার গ্রেফতার আমোদপুরের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি রাজীব ভট্টাচার্য।

রামপুরহাট সদর হাসপাতালে রেড ক্রস সোসাইটির সাইকেল স্ট্যান্ডের বাবদ টাকা না দেওয়াই এবং মারধরের অভিযোগে অভিযুক্ত সুশান্ত মুখোপাধ্যায় । সুশান্ত মুখোপাধ্যায় জানান কি কারনে তাকে গ্রেফতার করা হয়েছে তা তিনি জানেন না ১০ বছর আগে তিনি রেড ক্রসের সেক্রেটারী ছিলেন চেয়ারম্যান এস ডি ও ছিলেন ।কেন তাঁর ঘাড়ে দায়ভার পড়ল সেই প্রশ্ন তোলেন তিনি । যদিও অভিযোগ হাসপাতালে সাইকেল স্ট্যান্ডের ডাক যিনি পেয়েছিলেন সেই রবি মহলদার কে মামলায় ফাঁসিয়ে সাইকেল স্ট্যান্ড দখল করেছিলেন পরে সরকার বদল হতেই রবি মহালদার লিখিতভাবে রামপুরহাট থানায় ন্যায় বিচারের আশায় সুশান্তবাবুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ শোনার পর ফের রবি মহালদারকে হুমকি দেয়া হয় বলে থানায় আবার অভিযোগ করেন রবি মহালদার সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করে যদিও তা অস্বীকার করেছেন সুশান্ত বাবু। তাঁর দাবি সরকার বদল হতেই বদলা নেওয়া শুরু হয়েছে।
অন্যদিকে সোমবার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের পূর্ত কর্মধ্যক্ষ কৌশিক সাহার গুদাম ঘর থেকে সরকারি ত্রান সামগ্রী বাজেয়াপ্ত করে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ। অভিযোগ তার খামার বাড়ির গুদাম ঘর থেকে উদ্ধার হয় ট্রিপল কম্বল জামাকাপড় । দুস্থদের বিতরণের ত্রান সামগ্রী রাখার জন্য প্রাক্তন বিধায়ক অভিজিৎ রায় এটি ভাড়া নিয়েছিলেন বলে জানান কৌশিক সাহা। বুধবার আমোদপুরের একাধিক চালকলের মালিক তথা অনুব্রত ঘনিষ্ঠ আহমদপুর অঞ্চল প্রাক্তন তৃণমূল সভাপতি রাজীব ভট্টাচার্য গ্রেপ্তার হলেন। পুরুলিয়ায় সরকারি চাল না পাঠানোর অভিযোগে গ্রেপ্তার রাজীব।




