প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বীরভূমেও চালু বিনামূল্যে মহিলাদের সরকারি বাস যাত্রা

সংকল্পপত্রে ছিল ।পয়লা জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য চালু হলো বিনা পয়সায় বাস যাত্রা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মহিলাদের জন্য এই বিনে পয়সায় ফ্রি টিকিটের ব্যবস্থা করেন। আজ সিউড়িতে দক্ষিণবঙ্গ ও উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ডিপো থেকে বিভিন্নরুটে যে সমস্ত সরকারি বাস চলে সেই সমস্ত রুটে বিনামূল্যে টিকিট কেটে রওনা দিলেন মহিলারা। সরকারের এমন সিদ্ধান্তে তাঁরা খুব খুশি।

সোমবার সকালে সিউড়ি ডিপোতে সরকারি বাসে যাতায়াতের শুভ সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি উদয় শংকর ব্যানার্জি অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায় সহ পরিবহন দপ্তরের আধিকারিক বৃন্দ। বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি বলেন ,”রাজ্য সরকার নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেলেন এখন থেকে বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা ভান্ডার এর পাশাপাশি মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুবিধা পাবেন।”

গৃহবধূ সুনীতি সাহা বলেন মেয়েদের জন্য সরকার বিনা পয়সায় সরকারি বাসে যাতাযাতে সুবিধাা করে দিল আমরাা খুব খুশি। কলেজ ছাত্রী পূজা কর্মকার বলেন কলেজ কার্ডে অর্ধেক বাস ভাড়া দিতাম এখন থেকে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবো আমাদের কিছুটা সাশ্রয় হবে। স্বনির্ভর দলের সদস্য রেখা ধীবর বলেন বিনা পয়সায় যাতায়াত করার জন্য আমরা প্রত্যেকদিন আমাদের হাতের তৈরি জিনিস বাজারে নিয়ে যেতে পারবো আগে অত্যধিক ভাড়ার জন্য সপ্তাহে একদিন করে যেতাম । তবে কিছু মানুষ প্রশ্নও তুলেছেন বিনামূল্যে বাসের যাতায়াতের জন্য ,তাঁদের যুক্তি রাজ্য সরকার মহিলাদের জন্য এমন ভাবনা ভাবায় তাঁরাও খুশি কিন্তু যে সমস্ত মহিলা চাকরি করেন ,মোটা টাকার বেতন পান কিম্বা যাদের আর্থিক স্বাবলম্বী রয়েছে সেক্ষেত্রে সরকার পুরোপুরি বিনামূল্যে না করে কিছু কম ভাড়া ধার্য করতেই পারেন। তবে সিনিয়র সিটিজেন মহিলা দের পাশাপাশি সিনিয়র সিটিজেন পুরুষদেরও বিনা পয়সায় যাতায়াতের দাবি করেছেন কেউ কেউ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe