প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত বীরভূমে। “একটি গাছ মায়ের নামে” কর্মসূচিতে দুই মন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবস মহাসমারোহে পালিত হলো বীরভূমেও। বিশ্ব উষ্ণায়ন থেকে বিশ্বকে বাঁচাতে দূষণ থেকে পরিবেশকে বাঁচাতে গাছ লাগানোর আহ্বান জানিয়ে সচেতনতাই পথে হাটলো ছাত্ররা। শুক্রবার সকালে পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে সিউড়ি পাবলিক এন্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কুলের  ছাত্ররা বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেয়।

 

 

 

 

 

সিউড়ি সদর হাসপাতালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবার পক্ষ থেকে বৃক্ষরোপন করা হয় সিউড়ি সদর হাসপাতাল চত্বরে। মায়েদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছও। ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ২ শরীর সদর হাসপাতালে সুপার ১০২ অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ ও নার্সিং স্টাফ সহ সিউড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

অন্যদিকে ময়ূরেশ্বর দুই ব্লকের কোটাসুর উচ্চ বিদ্যালয় একটি গাছ মায়ের নামে শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ণ মন্ত্রী তথা ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দুধকুমার মন্ডল। সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণকান্ত সাহা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিতরণ করলেন আম গাছের চারা । বললেন মায়ের নামে একটি করে গাছ লাগান সন্তানের মত যত্ন করে গাছকে বাঁচান। পরিবেশ রক্ষা ও সবুজয়ানের বার্তা ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ। রামপুরহাট গর্ভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ আয়োজন করে বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা ও রাজ্যের পূর্ণ মন্ত্রী তথা ময়ূরেশ্বর এর বিধায়ক দুধকুমার মন্ডল।

একটি গাছ মায়ের নামে কর্মসূচি তে অংশ নিয়ে বক্রেশ্বরে বৃক্ষ রোপন করেন রাজ্যের পূর্ণ মন্ত্রী তথা সিউরির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন আমরা যে যেখানে জন্মেছি সেই জন্মভূমি মাকে স্মরণ করেই একটি গাছ লাগান ।

তিনি স্মরণ করিয়ে দেন নির্দিষ্ট দিনে গাছ লাগিয়ে ভুলে থাকলে হবে না গাছের যত্ন নিতে হবে গাছকে বাঁচাতে হবে গাছ বাঁচলেই পরিবেশ বাঁচবে। বক্রেশ্বরে একটি গাছ মায়ের নামে কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুরে বিধায়ক অনুপ সাহা, সমাজসেবী শ্যামসুন্দর গড়াই প্রমূখ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe