প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বিশ্ব পরিবেশ দিবসে ‘সরকারি’ অনুষ্ঠানে ‘চোর চোর’ স্লোগান সিউড়ি পৌরসভার চেয়ারম্যান কে।

শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগাতে গিয়ে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান কে শুনতে হলো “চোর চোর” স্লোগান! স্লোগান দিলেন অনুষ্ঠানে উপস্থিত বিজেপি সমর্থিত মহিলাদের একাংশ।

আবার বিরোধিতা করলেন মহিলাদের আরেকটি অংশ । বিশ্ব পরিবেশ দিবসে সিউড়ি পৌরসভার তত্ত্বাবধানে সরকারি অনুষ্ঠানে অনভিপ্রেত এমন ঘটনায় সাক্ষী থাকলেন ভারত সেবাশ্রম সংঘের দুই মহারাজ স্বামী শুভানন্দ মহারাজ ও স্বামী সত্য-শিবানন্দ মহারাজ, আর সিউড়ির দুই পদ্মশ্রী প্রাপক রতন কাহার ও তৃপ্তি মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন শহর বিজেপির সভাপতি সুনয়ন ভান্ডারী ,উত্তম ব্যানার্জি ও স্বপন দাস, ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজয় চ্যাটার্জীও ।মহিলাদের বিরোধিতায় অবশ্য আর গাছ লাগাননি চেয়ারম্যান উজ্জল চট্টোপাধ্যায়।

রাজ্যে ক্ষমতার বদল হয়েছে, পাল্টেছে সরকার বদলেছে স্লোগান। কিন্তু পাল্টায়নি ‘ভাষা সংস্কৃতি’। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা রাজ্যব্যাপী যে অনুষ্ঠান ‘একটি গাছ মায়ের নামে’ তা আয়োজন করেছিল সিউড়ি পৌরসভা। সদর মহকুমা শাসক সুপ্রতীক সিনহার তত্ত্বাবধানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বেনীমাধব হাই স্কুল ময়দানে। রাজ্যের পালাবদল হতেই চারিদিকে তৃণমূলের নেতা-নেত্রী বিভিন্ন পদ থেকে পদত্যাগ করলেও সিউড়ি পৌরসভা এখনো তৃণমূল পরিচালনাধীন। সিউড়ি পৌরসভায় পরিষেবা না দেওয়া এবং প্রচুর পরিমাণে দুর্নীতি করায় সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে পৌরসভার কাউন্সিলর ও চেয়ারম্যানের বিরুদ্ধে বলে অভিযোগ।

বিশ্ব পরিবেশ দিবসে মঞ্চে সুন্দরভাবে অনুষ্ঠান হলেও গাছ লাগাতে গেলে চেয়ারম্যান কে ঘিরে ‘চোর চোর’ স্লোগান সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন শহর বিজেপি সভাপতি সুনয়ন ভান্ডারী। সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানান “এটি সরকারি প্রোগ্রাম সিউড়ি পৌরসভা এই অনুষ্ঠানটি আয়োজন করে, মহারাজরা ,দুই পদ্মশ্রী প্রাপক এসডিও সাহেব এমনকি বিজেপির বিজেপির শহর নেতৃত্ব রাও মঞ্চে উপস্থিত ছিলেন সরকারি অনুষ্ঠানে এমন বিশৃঙ্খলা সরকারেরই মুখ পড়ল। বিষয়টি বিধায়ককে জানাবো”।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe