প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উদযাপিত সিউড়িতে

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উদযাপিত হল সিউড়ি হামিদিয়া হাই মাদ্রাসা স্কুলে। জেলা স্বাস্থ্য দপ্তরের খাদ্য নিরাপত্তা বিভাগের আয়োজনে এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী অভিভাবক দের খাদ্য নিরাপত্তা দিবসের গুরুত্ব তুলে ধরেন জেলা ফুড সেফটি অফিসার সৌরভ বসাক।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থা প্রেরণা সিউড়ি বীরভূমের পক্ষে মৃণালজিৎ গোস্বামী বলেন খাদ্য নিরাপত্তা বিষয়ে সকলকে সচেতন হতে হবে, প্রচার চালাতে হবে সর্বস্তরে ,নজরদারি বাড়াতে হবে রাস্তার দু’ধারে খোলা খাবারের দোকানগুলি বা স্টল গুলির উপর ।’সমস্যা নয় সমাধানের পথ হোক বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসের  শপথ’। অনুষ্ঠানে উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিক বিধু ভুষণ সাহা বলেন খাবার কেনার আগে ম্যানুফ্যাকচারিং ও এক্সপায়ারি ডেট অবশ্যই লক্ষ্য করতে হবে পাশাপাশি নজর রাখতে হবে খাবারে বা সবজিতে, ফলে কোন কেমিক্যাল বা রং মেশানো হচ্ছে কিনা।

আজকের অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তুলতে হাতে-কলমে ভেজাল চেনানোর নানা কলা কৌশল ছাত্র-ছাত্রীদের দেখিয়ে দেন খাদ্য নিরাপত্তা বিভাগের আধিকারিকেরা।  সতর্ক করে ছাত্র-ছাত্রীদের কাটা ফল, রং মেশানো খাবার, জাঙ্ক ফুড ,রঙিন পানীয় না খাওয়ারও পরামর্শ দেন আধিকারিকেরা। স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষিকা উম্মে সালমা আজমিরা বলেন এই ধরনের অনুষ্ঠান শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের আরও সচেতন করে তুলবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe