প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বিবেকানন্দ গ্রন্থাগার ও রাম রঞ্জন পৌর ভবনের জন্মদিনে গ্রন্থাগার মন্ত্রী ,পরিদর্শন করলেন বীরভূম জেলা গ্রন্থাগারও 

সিউড়িতে বিবেকানন্দ গ্রন্থাগার ও রামরঞ্জন পৌর ভবনের ১২৬ তম জন্মদিন উদযাপন করা হল রামকৃষ্ণ সভাগৃহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দফতরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।  জেলাশাসক ধবল জৈন এবং বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ।

অনুষ্ঠান শেষে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ পৌঁছে যান বীরভূম জেলা গ্রন্থাগার সেখানে তাকে স্বাগত জানান ডিস্ট্রিক্ট লাইব্রেরী অফিসার প্রতীপ রায় এবং জেলা গ্রন্থাগারিক সুদীপ কুমার মন্ডল সহ গ্রন্থাগারের কর্মীরা। তিনি পাঠাগারের বিভিন্ন অংশ, বিশেষ করে পাঠকক্ষ ও গ্রন্থাগারের পরিকাঠামো খতিয়ে দেখেন।সেখানে উপস্থিত সাধারণ পাঠক, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া যুবক-যুবতী এবং ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি। গ্রন্থাগারে তাঁরা কী ধরনের পরিষেবা চান, কীভাবে আরও বেশি সংখ্যক মানুষকে গ্রন্থাগারমুখী করা যায় এবং বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে গ্রন্থাগারের পরিষেবা আরও আধুনিক ও জনমুখী করা সম্ভব—তা নিয়েও পাঠকদের মতামত শোনেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, গ্রন্থাগার শুধু বই পড়ার জায়গা নয়, জ্ঞানচর্চা ও শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীদের কাছে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সময়ের চাহিদা অনুযায়ী গ্রন্থাগারের পরিকাঠামো ও পরিষেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। রাজ্যের গ্রন্থাগার পরিষেবা দফতরের অন্যতম লক্ষ্যও হল গ্রন্থাগারকে মানুষের বৌদ্ধিক বিকাশের পাশাপাশি ছাত্র-যুবসমাজের প্রয়োজনীয় তথ্য ও শিক্ষার সহায়ক কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থাগার ও পৌর ভবনের ঐতিহ্য এবং সাধারণ মানুষের সঙ্গে গ্রন্থাগার ও বইয়ের সম্পর্কের কথাও উঠে আসে। অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, গ্রন্থাগারকর্মী, পাঠক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe