প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বিজেপি সরকারের বাজেটে খুশি বীরভূম

রাজ্যে ২০২৬২৭ আর্থিক বর্ষে ৪.০৬ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেই উন্নয়নের রুপরেখা করে দিলেন বাংলার বিজেপি সরকারের প্রথম অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত lসারা রাজ্যের উন্নয়নের পাশাপাশি এবার বাজেটে বীরভূমের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ । সিউড়ি তে ময়ূরাক্ষী নদীর উপর ৮০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে অত্যাধুনিক চার লেনের ব্রিজ।

চিরকাল উপেক্ষিত জেলা সদর শহর সিউড়ি হতে চলেছে জেলার প্রকৃতই ‘ভরকেন্দ্র’। সিউড়ির বিধায়ক তথা রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ভোটের আগেই বলেছিলেন “আর নয় উপেক্ষিত, এবার সিউড়ি হবে বিকশিত”- তার বাস্তব প্রতিফলন ঘটেছে রাজ্যের প্রথম বাজেট অধিবেশনে। বিধায়ক তথা উচ্চ শিক্ষামন্ত্রী কথা দিয়ে কথা রাখায় খুশি সাধারণ মানুষ খুশি বিজেপি নেতৃবৃন্দ সোমবার সিউড়ি শহর বিজেপির পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয় সাধারণ মানুষকে । বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই বলেন জগন্নাথ চট্টোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছেন আমরা খুশি সাধারণ মানুষ খুশি।

সিউড়িতে প্রয়োজন ছিল মেডিকেল কলেজের, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল কে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের রূপান্তরিত করার কথা বলা হয়েছে বাজেটে, শুধু তাই নয় বক্রেশ্বরে দুই হাজার কোটি টাকার ব্যয়ে সোলার এনার্জি ইউনিট খোলার প্রস্তাব রয়েছে বাজেটে, আর পঞ্চপীঠস্থান- শক্তি পীঠ ও শৈবতীর্থভূমি গুলিকে কেন্দ্র করে গড়ে তোলা হবে আন্তর্জাতিক মানের পর্যটন ‘শক্তিপীঠ সার্কিট’ যার ফলে পর্যটন মানচিত্রে বীরভূমের অবস্থান আরো শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe