প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বালি মাফিয়ার বাড়ি থেকে উদ্ধার নগদ ৪৯ লক্ষ টাকা ৫০০ গ্রাম সোনা , পুলিশী হেফাজতের নির্দেশ আদালতের। বড়সড় সাফল্য বীরভূম জেলা পুলিশের।

বড়সড় সাফল্য বীরভূম জেলা পুলিশের। বীরভূমের মহম্মদ বাজারের বালি মাফিয়ার বাড়ি ও অফিস থেকে উদ্ধার নগদ ঊনপঞ্চাশ লক্ষ টাকা ও প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার।

গোপন সূত্রে খবর পেয়ে মোহাম্মদ বাজার থানার পুলিশ শুক্রবার রাতে মোহাম্মদ বাজারের বালি ব্যবসায়ী শামীম শেখের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণগয়না উদ্ধার করে। কিভাবে এবং কোথা থেকে এ টাকা এলো? বাড়িতে কেনই বা এত পরিমান টাকা এবং সোনার গহনা রাখা হয়েছিল তার উৎস সন্ধানে নেমেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জিজ্ঞাসাবাদের পর সন্তোষজনক উত্তর না পেয়ে ঘটনায় শামীম শেখকে পুলিশ গ্রেফতার করলেও আরো দুই অভিযুক্ত সোহেল শেখ ও লবান শেখ পলাতক। অভিযুক্তদের গ্রেফতারের জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্তরা রাজ্যধরপুরের বালি ব্যবসার পাশাপাশি রাস্তা তৈরীর কাজের সঙ্গে যুক্ত । শনিবার ধৃত শামীম শেখকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক পুলিশী হেফাজতের নির্দেশ দেন ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe