প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

ফোনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ থানায় জানিয়ে  সিপিআইএম এর প্রার্থী হাঁটলেন মহামিছিলে

‘তৃণমূল ও বিজেপি ‘-উভয়ে মিলে ‘গুজব’ ছড়িয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা চালাচ্ছে এমনই গুরুতর অভিযোগ আনলেন সিপিএমের প্রার্থী মতিউর রহমান  । কেন এমন ভাবনা ?শুধু মাত্র একটি ফোন কল আর সেই ফোন কল কে ঘিরেই সিপিআইএমের প্রার্থী মতিউর রহমান সোজা থানায় পৌঁছালেন, ফোনের নাম্বার ধরে করলেন অভিযোগ। একটি নির্দিষ্ট ফোন নাম্বার দিয়ে সেই অভিযোগ করে তিনি সাংবাদিকদের জানালেন ‘আল্টপকাভাবে’ ফোন করে রেকর্ড করে রাখা হতে পারে এবং ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এরকম চক্রান্ত , মনে করছেন মতি মাস্টার।

ফোন কলে কি বলা হয়েছে? মতিউর রহমান নিজেই বলছেন খুব স্পিডে ফোনে বলা হচ্ছে “আমাদের সব সেটিং হয়ে গেছে মাইনরটি ভোট তোমার দিকে আমরা সব করে দেব” আর এখানেই চক্রান্তের গন্ধ পাচ্ছেন তিনি। তাঁর দাবি সংখ্যালঘু সংখ্যাগুরু দলিত গরিব মানুষদের ভোট তার পক্ষেই যাবে আর এটা বুঝতে পেরেই তাকে ফাঁসানো হতে পারে তাই এরকম ফোন। মতিউর রহমান বলেন নির্বাচন কমিশনেও আমরা বিষয়টি নিয়ে অভিযোগ জানাবো তার কারণ এবারের ভোটে পরিবেশ সুন্দর রয়েছে সকলেই প্রচার করার সুযোগ পাচ্ছেন নিজেদের মতন করেই। আর এই ধরনের ফোন কল করেই ভোটের সুস্থ পরিবেশ নষ্ট করার একটা চক্রান্ত ,তাই জানালাম এবং দাবী করব অবিলম্বে পুরো বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রকৃত দোষী ব্যক্তিদের অভিযুক্ত শাস্তি দেওয়া হবে। এরপরই ভোটের প্রচারে বেরিয়ে পড়েন প্রার্থী যোগদান মহামিছিলে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে সিপিএম প্রার্থীকে জয়ী করার আবেদন জানাতে সিউড়ি বিধানসভার এলাকার সাধারণ খেটে খাওয়া মেহনতী গন তান্ত্রিক মানুষ যোগদান এই মহা মিছিলে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe