প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

‘প্রেরণা’র উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস ও বিশ্ব সংগীত দিবস 

বিশ্বজুড়ে যখন যোগ দিবস উদযাপিত হচ্ছে তখন পিছিয়ে নেই সাংস্কৃতিক সংগঠন ‘প্রেরণা সিউড়ি বীরভূম’। একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসে সাংস্কৃতিক কর্মীদের নিয়ে যোগ দিবস পালন করলো স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনটি।

বীরভূম সাহিত্য পরিষদ সভাকক্ষে আর্ট অফ লিভিং এর সহযোগিতায় শরীর ও মন সুস্থ রাখার জন্য যোগ শিবিরে যোগ দেন সিউড়ি শহরের ২৫ টি সাংস্কৃতিক দলের কর্ণধারেরা ।এদিন যোগ নিয়েও আলোচনা হয়। পাশাপাশি এদিন সন্ধ্যায় সাহিত্য পরিষদের শতবার্ষিকীহলে বিশ্ব সংগীত দিবস উদযাপিত হয় মহাসমারোহে। রবীন্দ্র সংগীত নজরুল গীতি আধুনিক গান বাউল গানের পাশাপাশি বাদ্যযন্ত্র ও নৃত্যের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত গুরু শান্তব্রত নন্দন বিশিষ্ট সংগীত শিল্পী নিখিল বিহারী ঘোষ স্বাধীন ঘোষ সমাজসেবী সুনয়ন ভান্ডারী প্রমূখ। প্রেরণা সিউড়ি বীরভূম স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক মৃণালজিত গোস্বামী বলেন বিশ্ব সংগীত দিবস ও আন্তর্জাতিক যোগ দিবসে আমরা সাংস্কৃতিক দলগুলিকে অংশগ্রহণ করিয়ে শরীর ও মনের মেলবন্ধন ঘটিয়াছি আমরা বোঝাতে চেয়েছি যোগ শুধু শরীর চর্চা নয় এটি মানবতার মিলন সুস্বাস্থ্য ও শান্তির এক বিশ্বজনীন বার্তা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe