একুশে জুন বিশ্ব যোগ দিবস আর তাকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন দপ্তরে উদযাপিত হচ্ছে আন্তর্জাতি যোগ


দিবস ।মঙ্গলবার পূর্ত দফতরের উদ্যোগে সারা রাজ্যে একযোগে পূর্ত দফতরের আধিকারিক থেকে কর্মীরা সকলেই পালন করলেন যোগ দিবস। বীরভূম জেলা পূর্ত দফতরের উদ্যোগে সিউড়ি তিল পাড়ায় উদযাপিত হল বিশ্ব যোগ দিবস । কর্মীদের শরীর ও মন যাতে ভালো থাকে তার জন্যই এমন উদ্যোগ পূর্ত দপ্তরের। পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শুভ্র খান বলেন পূর্ত দফতরের সমস্ত ডিভিশনের কর্মীরা এদিন আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে তিলপাড়ায় মিলিত হন এবং এক ঘন্টা যোগাভ্যাস করেন।




