সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুরে হাই স্কুলের জায়গা দখল করে তৈরি হয়েছিল তৃণমূলের পার্টি অফিস সোমবার সেই তৃণমূল পার্টি অফিসে নিজেদের জায়গা দখল নিয়ে ক্লাস শুরু করলো পুরন্দরপুর হাই স্কুল কর্তৃপক্ষ।

২০১৭ সালে তৃণমূল কংগ্রেসের তৎকালীন নেতৃবৃন্দ জায়গাটি এক প্রকার জোর করে দখল করে পার্টি অফিস বানায় বলে অভিযোগ। রাজ্যে পালাবদল হতেই স্থানীয় মানুষের সহযোগিতায় প্রায় ১০ বছর পর সেই নিজেদের জায়গা ফের নিজেদের হেফাজতে নিয়ে ক্লাস শুরু করায় পুরন্দরপুর হাই স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক সকলেই খুশি।
২০১৭ সালে তৃণমূল ব্লক সভাপতি শেখ নুরুল এরনির্দেশে এবং পঞ্চায়েতের উপপ্রধান অশ্বিনী মন্ডল এর তত্ত্বাবধানে কার্যত স্কুলকে না জানিয়ে জায়গার দখল নিয়ে তৈরি হয়েছিল তৃণমূল ভবন । পার্টি অফিস তৈরীর সময় স্কুল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ও শিক্ষকেরা নিজেদের সাধ্যমত চেষ্টা করেও বারবার অনুনয় বিনয় করেও সেই সময় আটকাতে পারেননি তৃণমূল ভবন তৈরির কাজ। বাধ্য হয়েই স্কুলের রেজুলেশন খাতায় তাঁদের অপারগতার কথা স্বীকার করে “জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করার ক্ষমতা, তাদের নেই এবং ভবিষ্যতে সময় এলে তা ফিরিয়ে নেওয়া হবে” এই অঙ্গীকার করেই রেজুলেশনের সই করেছিলেন স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটি। দীর্ঘ ১০ বছরের মাথায় রাজ্যের পালাবদলের পর জমির পর্চা বের করে নিজেদের কথা স্থানীয় মানুষদের জানিয়ে সোমবার পুরন্দরপুর তৃণমূল কার্যালয়ে দখল নিল স্কুল। স্কুলের পক্ষ থেকে পুরো ঘটনার কথা উপস্থিত সকলকে জানিয়ে অফিসের তালা ভেঙ্গে শুরু হল ক্লাস । স্থানীয় মানুষের অভিযোগ এই তৃণমূল ভবন থেকেই এতদিন সমাজ ধ্বংসের কারিগর তৈরি হতো ।এবার থেকে সমাজ গড়ার কারিগর তৈরি হবে বলেই স্থানীয় মানুষদের আশা।




