রাজ্যে পালাবদলের পর থেকে পঞ্চায়েত ,পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা এমনকি সরকারি বিভিন্ন পদ থেকে পদত্যাগ করার হিড়িক বেড়েছে বীরভূমেও। 
বোলপুরে ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিশ্বজ্যোতি ব্যানার্জি কে বুধবার গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার বীরভূমের প্রাক্তন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক মুখ ঢেকে বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন এবং পরে জামিন পান। তার বিরুদ্ধে প্রাক্তন প্রধান শিক্ষককে বন্দুক দেখিয়ে ১২ লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে । বৃহস্পতিবার সিউড়ি পৌরসভার ১,২, ৫, ৭ ,৮ ,৯, ১১, ১৪, ১৭, ১৮, ১৯ এবং ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলররা পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এরফলে সিউড়ি পৌরসভা তৃণমূলের হাতছাড়া হলো চেয়ারম্যান আগেই ইস্তফা পাঠিয়েছিলেন সিউড়ি ২১ টি ওয়ার্ডে পুরপরিষেবা যাতে কোন রকম অচল না হয় তার জন্য সদর মহকুমা শাসক সচেষ্ট হয়েছেন।




