প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

নাটকের শহরে ‘মোহিত’ নাট্য উৎসব বীরভূম আননের

সংস্কৃতির শহর, নাটকের শহর সিউড়িতে শুরু হল তিনদিন ব্যাপী ‘বীরভূমের আনন নাট্যোৎসব’।শুক্রবার সন্ধ্যায় নাট্যপ্রেমী মানুষের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহায়তায় বীরভূম আননের নাট্য উৎসবের সূচনা করেন উদ্বোধক পীযুষ গঙ্গোপাধ্যায়।

তিন দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তের নাট্যদল ও শিল্পীরা তাঁদের নাট্যপ্রযোজনা মঞ্চস্থ করবেন। নাটককে ঘিরে সিউড়ির সাংস্কৃতিক পরিমণ্ডনে তৈরি হয়েছে উৎসবের আবহ। উৎসবের প্রথম দিনে রবীন্দ্র সদনে ‘উমা চক্রবর্তী’ মঞ্চে নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের স্মরণে এই নাট্য উৎসবে বীরভূমের আনন-এর পরিচালনায় মোহিত চট্টোপাধ্যায় রচিত পাঁচটি অণু নাটক মঞ্চস্থ হয়। নতুন আঙ্গিকে বহ্নি চক্রবর্তী নির্দেশনায় প্রথম অনু নাটক “মৌমাছি”, স্পন্দন ব্যানার্জির নির্দেশনায় দ্বিতীয় অণু নাটক “১৬ পাতা”, শান্তনু দাসের নির্দেশনায় তৃতীয় অনু নাটক “ইন্টারভিউ”, ঈপ্সিত চক্রবর্তীর নির্দেশনায় চতুর্থ অনু নাটক “মুখ” এবং অনিন্দ্য আচার্যের নির্দেশনায় পঞ্চম অণু নাটক “কালো ব্যাগ” মঞ্চস্থ হয়। শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে তথাগত চক্রবর্তীর নির্মাণ সহযোগিতায় মোহিত চট্টোপাধ্যায় রচিত বীরভূম এম্পিথিয়েটার ওয়ালার নাটক ‘সুন্দর’ এবং বীরভূম বাতিঘর থিয়েটারের নাটক ‘কন্ঠনালীতে সূর্য’ এবং উৎসবের তৃতীয় দিন রবিবার রবীন্দ্র সদনে পরিবেশিত হবে বাবুন চক্রবর্তীর পরিচালনায় মোহিত চট্টোপাধ্যায়ের নাটক ‘গন্ধ রাজের হাততালি’। নাট্য উৎসবের আয়োজক সংস্থা বীরভূম আননের পক্ষে তথাগত চক্রবর্তী বলেন বীরভূমের নাট্যচর্চা, নাট্যদলগুলির সৃজনশীলতা এবং জেলার সমৃদ্ধ সাংস্কৃতিক নাট্য ঐতিহ্যকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরাই এই নাট্যোৎসবের মূল লক্ষ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe