রাজ্যে পালাবদল ঘটেছে। পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন ফল ঘোষণার পর প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস দ্বিখণ্ডিত বিরোধী দলনেতার প্রশ্নে তৃণমূলে ভাঙ্গন হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে ষাট জন তৃণমূল বিধায়ক একদিকে যখন রয়েছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে কুড়িজন বিধায়ক রাজ্যে নিজেদের অস্তিত্ব রক্ষায়।

সোমবার ঋতব্রত শিবিরের বিধায়কেরা নিউ টাউনের একটি হোটেলে অনুষ্ঠিত নতুন জাতীয় কর্ম সমিতি গঠন করলেন ।অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এর বিক্ষুব্ধ বিধায়কেরা এদিনের বৈঠকে অরূপ রায়কে দলের নতুন চেয়ারম্যান আর বন্দ্যোপাধ্যায় জাভেদ খান ও সন্দীপন সাহা সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। বীরভূম জেলাতে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় ,লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিনহা এবং হাঁসনের বিধায়ক শেখ ফায়েজুল হক ওরফে কাজল কে জাতীয় কর্ম সমিতিতে রাখা হয়েছে। নতুন তৃণমূলের বীরভূমের এই বিধায়কেরা ও নেতৃত্বরা কিভাবে জেলাতে তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে পারেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক শিবির।




