শ্রদ্ধার সঙ্গে বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৭ তম জন্মদিন পালন করা হলো সিউড়িতে l স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন প্রেরণা সিউড়ি বীরভূমের উদ্যোগে ও মা আনন্দময়ী কালচারাল সেন্টারের যৌথ আয়োজনে সিউড়ি ডাঙ্গালপাড়ায় এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান l
সিউড়ি শহরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,নাচ গান কবিতায় শ্রদ্ধার সঙ্গে কবিকে স্মরণ করতে পেরে খুশি সকলেইl
প্রেরণা সিউড়ি বীরভূমের পক্ষে অসীমা মুখোপাধ্যায় বলেন আমরা সাংস্কৃতিক কর্মী রবীন্দ্রনাথের জন্মদিন আমরা পালন করেছিলাম নজরুলের জন্মদিনও পালন করলাম সকলে মিলে নবীন এবং প্রবীণ শিল্পীরা শ্রদ্ধা জানালেন বাংলার ঐতিহ্য পরম্পরা মেনে l




