প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

দুবরাজপুরের বিডিওর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের; তদন্তের দাবি

দুবরাজপুরের বিডিও জয়সূর্য চক্রবর্তীর বিরুদ্ধে এক মহিলা কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগকারী ওই মহিলা, যিনি ক্যান্সারে আক্রান্ত এবং দুবরাজপুর ব্লকেরই এক কর্মী, শুক্রবার দুবরাজপুর থানায় বিডিওর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারীর দাবি, বিভিন্ন অজুহাতে তাঁকে ডেকে নানা প্রলোভন দেখানো হয় এবং আকারে-ইঙ্গিতে কুপ্রস্তাব দেওয়া হয়। এমনকি বাংলো কিংবা লজে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রথমদিকে ভয় ও মানসিক চাপে বিষয়টি প্রকাশ না করলেও পরে তিনি প্রতিবাদ করেন এবং শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হন।মহিলা আরও অভিযোগ করেন, ঘটনার পর বিডিওর স্ত্রীও তাঁর ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করেন।ঘটনার খবর পেয়ে অভিযোগকারীর পাশে দাঁড়ান এলাকার বিধায়ক অনুপ সাহা। তিনি বলেন, “আইন আইনের পথেই চলবে। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”অভিযোগকারী আরও দাবি করেন, শুক্রবার থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশ এফআইআর গ্রহণে গড়িমসি করে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।এদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিডিও জয়সূর্য চক্রবর্তীর পক্ষ থেকে অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe