নতুন করে আশার আলো দেখছে বীরভূম। সোমবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার সম্প্রসারণ হল লোকভবনে। ৩৫ জন বিজেপি বিধায়ক মন্ত্রিসভায় শপথ নিলেন। বীরভূমে এবার পদ্ম ফুটেছে মোট ১১ টি আসনের মধ্যে ছটিতে জয় ছিনিয়ে নিয়েছে তারা ।
শপথ অনুষ্ঠান ছবি সৌজন্যে পিটিআই
আর তারই পুরস্কার হিসেবে নতুন মন্ত্রিসভায় বীরভূমের দুজন বিধায়ক পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন। বিজেপির তরুণ তুর্কি সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বীরভূম বিজেপির প্রধান লড়াকু নেতা ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক দুধ কুমার মন্ডল পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় খুশির হাওয়া বিজেপি শিবিরে ,খুশি জেলার মানুষও। জেলা থেকে দুইজন মন্ত্রী হওয়ার খবরে সিউড়িতে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা ভেবে পড়েন মিষ্টি হাতে পথ চলতি মানুষকে তারা গেরুয়া আবির দেন মিষ্টি খাওয়ান। খুশির হওয়া দুই মন্ত্রীর বাড়িতেও ,পাড়াতেও।
সোমবার কলকাতা লোক ভবনে ৩৫ জন নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার একটি বড় সম্প্রসারণ ঘটলো। রাজ্যপাল আর এন রবি শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে ৪১ এ দাঁড়িয়েছে। যার মধ্যে ১৩ জন ক্যাবিনেট মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী।

বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, দুধকুমার মণ্ডল, দীপক বর্মণ, মনোজ কুমার ওরাওঁ, গৌরী শঙ্কর ঘোষ, অর্জুন সিং, তাপস রায়, সারদ্বত মুখার্জি, কল্যাণ চক্রবর্তী অজয় পোদ্দার ,অনুপ কুমার দাস, এবং ড:শঙ্কর ঘোষ সোমবার শুভেন্দু অধিকারী সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিধায়ক রাজেশ মাহাতা, ইন্দ্রনীল খান এবং মালতি রাভা রায় প্রতিমন্ত্রী (স্বতন্ত্র দায়িত্ব) হিসাবে শপথ নিয়েছেন।

এবং বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী, উমেশ রাই, জয়েল মুর্মু, অশোক ডিন্ডা, আনন্দময় বর্মণ, কৌশিক চৌধুরী, গার্গী দাস ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, হরে কৃষ্ণ বেরা, কলিতা মাঝি ,আমিয়া কিস্কু ,বিরাজ বিশ্বাস, দিবাকর ঘরামি, চাঁদ বাউরী, মৌমিতা বিশ্বাস মিশ্র, দীপঙ্কর জানা, বিশাল লামা এবং সুমনা সরকার রাজ্য মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।




