তৃণমূল এগারটি আসনেই জয়ী হবে ভোট দিয়ে বললেন ফায়েজুল হক। ভোট দিলেন হাঁসনের তৃণমূল প্রার্থী ফায়েজুল হক। ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এবারের নির্বাচন নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে হচ্ছে। বাংলার মানুষ নিজের ভোট নিজে লাইনে দাঁড়িয়ে দিচ্ছেন এবং যারা বাংলাকে পিছিয়ে দিতে চায় তাঁদের বিরুদ্ধেই এই ভোট হচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন সমস্ত তৃণমূল কর্মী যারা বেশি সক্রিয় বেছে বেছে তাদের বাড়িতেই সারারাত ধরে বারবার পুলিশের নির্যাতন চলেছে । নানুরে ফিলিপ ও বাপ্পাকে কড়া নজরদারিতে রাখার জন্য নির্বাচন কমিশন সচেষ্ট হয়েছে কিন্তু নির্বাচন কমিশন তাদের নাম জানেনা বা তাদের চেনে না, বিজেপি এর পেছনে চক্রান্ত করেছে। ওরা ভেবেছে এদেরকে কোনভাবে বসিয়ে দিতে পারলেই ভালো ফল হতে পারে ।মানুষ সব বুঝে গেছে এর যোগ্য জবাব বিজেপি পেয়ে যাবে। এসব অভিযোগ করেও তাঁর দাবি বাংলায় আড়াইশো বেশি আসন পাবে তৃণমূল এবং জেলাতে ১১ টি আসনেই জয়ী হবে তৃণমূল ।




