বীরভূমে তৃণমূল নেতাদের বিজেপিতে যোগ দেওয়া এখন দূরঅস্ত। বিজেপির কেন্দ্রীয় টিমের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে তৃণমূল নেতাদের বিজেপি তে যোগদান বন্ধ আছে, বীরভূমে এসে ফের জানালেন বীরভূমের পর্যবেক্ষক তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। শুধু তাই নয় বিজেপি এখন রাজ্যে ক্ষমতায়- সরকার পক্ষে তাই বিজেপির সাধারণ নেতা কর্মী দের প্রকাশ্যে বা মিডিয়ার সামনে মুখ খোলা বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
জেলার কোর টিম ও সাংগঠনিক জেলার সভাপতিরা ছাড়া মিডিয়ার সামনে কেউ মুখ খুললে তাকে শোকজ করা হবে বৃহস্পতিবার বিকেলে বোলপুর সংগঠনিক জেলার বৈঠক শেষে বিধায়ক দুধকুমার মন্ডল বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলকে পাশে বসিয়ে সাংবাদিকদের এ কথা জানান সৌমিত্র খাঁ । কোন নেতা কর্মী তাদের নিজস্ব বক্তব্য রাখবেন না ,পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত। বোলপুরে বুধবার বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার শম্ভুনাথ রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষের বাদানুবাদ প্রসঙ্গে তিনি জানান কোর টিম এবং সভাপতি তাঁদের কাছে বিষয়টি জানতে চাইবেন যথাযথ উত্তর না পেলে কঠোর সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে তিনি জানান।
বৃহস্পতিবার সকালে সিউড়িতে কোর কমিটির বৈঠকে যোগ দিতে আসেন বীরভূমের পর্যবেক্ষক তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। প্রথমে তিনি জেলা পুলিশ সুপার এর সঙ্গে দেখা করেন তারপর সাংবাদিকদের মুখো
মুখি হয়ে তিনি বলেন বীরভূমে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বীরভূমের মানুষ আশীর্বাদ করেছেন । বীরভূম জেলা পুলিশ প্রশাসন যেভাবে শান্ত রেখেছে বীরভূমকে তাই ধন্যবাদ জানিয়েছেন জেলা পুলিশ সুপারকে ।ভোট পরবর্তী পরিস্থিতিতে যেভাবে একের পর এক তৃণমূল নেতা প্রধান বা উপপ্রধান গ্রেফতার হচ্ছেন সেই প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি সাংসদ বলেন এটা তাদের কৃতকর্মের ফল। ২০২১ ভোট পরবর্তী হিংসা ও ২০২৪ এ মানুষকে যেভাবে ওরা অত্যাচার করেছে তাতে সাধারণ মানুষ ক্ষিপ্ত ছিল বিজেপি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ ভয় দূরে সরিয়ে ভরসা পেয়ে সাহস করে তৃণমূলের অত্যাচারীদের বিরুদ্ধে থানায় গেছেন অভিযোগ দায়ের করেছেন আইন আইনের পথে চলবে।
এরপরেই বীরভূম জেলা কার্যালয়ে বিধায়ক অনুপ কুমার সাহা জেলা সভাপতি উদয় শংকর ব্যানার্জি প্রমূখ দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন তিনি। উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দ ও অন্যান্য বিধায়কগণ। দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়। বৈঠক শেষে বেরিয়ে তিনি বলেন সাধারণ মানুষ ভোট দিয়েছেন বিজেপি সরকার গঠন হয়েছে । মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। মহিলাদের সম্মান বজায় থাকবে এই রাজ্যে তারপরই তিনি নাম না করে”অনুব্রত”কে কটাক্ষ করে বলেন তার এখন অবসরের বয়স হয়ে গেছে। পুরনো দিনের কথা আর মনে না করিয়ে বলেন তিনি ভালো থাকুন সুস্থ থাকুন।




