প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

ডিসেম্বরে ভোট? ‘চোরমুক্ত’ স্বাধীন সিউড়ি পুরসভা গড়ার ডাক জগন্নাথের

 ছাড়ো আন্দোলনের দিনে ‘চোরমুক্ত’ সিউড়ি পুরসভা গড়ার ডাক দিলেন সিউড়ির বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রবিবার তেরঙ্গা যাত্রা শেষে সিউড়ি বাসস্ট্যান্ডের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বার্তা দেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘হর ঘর মে তিরঙ্গা’ কর্মসূচির ঘোষণা করেছিলেন। কিন্তু তৎকালীন তৃণমূল সরকার বাংলার প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা তোলেনি। কারণ, সেই কর্মসূচির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী—এমনই অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, রাষ্ট্রবাদী মানুষ তৃণমূল সরকারকে উৎখাত করে বাংলা থেকে সরিয়ে দিয়েছেন।ভারত ছাড়ো আন্দোলনের দিনে তেরঙ্গা যাত্রা সফল করার জন্য সিউড়ির মানুষকে ধন্যবাদ জানিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “বাংলার আড়াই দশকের শাপমুক্তির পর এবার সিউড়ি স্বাধীন চাই।”এরপরই সিউড়ি পুরসভাকে ঘিরে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হন তিনি। গত তৃণমূল আমলের ভোটের দুর্নীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “কাউকে ছাড়া হবে না।” একইসঙ্গে সিউড়ি পুরসভায় আবাস যোজনা, রাস্তাঘাট ও পথবাতি এবং জল পরিষেবা নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। যুবকদের বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ করেন মন্ত্রী।জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, সিউড়ি পুরসভার বিভিন্ন ক্ষেত্রে ওঠা অভিযোগের তদন্ত হবে। কোনও অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না।এদিনের বক্তব্যে সিউড়ি পুরসভা নির্বাচন নিয়েও তাঁর মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। ডিসেম্বরে পুরসভা ভোট হতে পারে কি না, তা নিয়ে মন্ত্রীর বক্তব্যের পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তাঁর ‘স্বাধীন’ ও ‘চোরমুক্ত’ সিউড়ি পুরসভা গড়ার ডাককে ঘিরে আগামী দিনে পুরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হবে তা বলাই বাহুল্য ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe