টেট পরীক্ষা সংক্রান্ত সমস্যার সমাধানের বিষয়কে সামনে রেখে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল বিজেপির সর্বভারতীয় শিক্ষক সংগঠক অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। শুক্রবার বীরভূম জেলা শাসকের দপ্তরের সামনে তারা আসেন এবং জেলা শাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন যে সমস্ত শিক্ষক একবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের কেন বারবার পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে যে তারা শিক্ষক ? 
তাঁরা শিক্ষকদের শারীরিক মানসিক এবং বয়স জনিত সমস্যার কথা উল্লেখ করে ২০১০ সালের ২৩ শে আগস্ট এর পূর্বে নিয়োগ হওয়া শিক্ষকদের টেট পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন। ২০১০ সালে ২৩ আগস্ট যে অধ্যাদেশ জারি করা হয়েছিল শিক্ষকদের টেট পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে সেই দাবির বিরুদ্ধে পথে নেমেছেন অধিকাংশ শিক্ষক ওদের দাবি যে সমস্ত শিক্ষকরা অধ্যাদেশ জারি হওয়ার আগে চাকরি পেয়েছেন তাদের পরীক্ষা দেওয়া কেন হবে? ভারতবর্ষের এরকম কোন আইন নেই বলেও তারা দাবি করেছেন তারা বলেন যেদিন থেকে আইন পাস হচ্ছে তার আগের কোন ঘটনা সেই আইনের আওতায় আসতে পারে না তাই তারা আবেদন করেছেন ২০১০ সালের ২৩ আগস্ট এর আগে শিক্ষকদের যাতে টেট পরীক্ষায় বসতে না হয়। তাদের আরো দাবি সেই সময়ের যে নিয়ম অনুযায়ী পরীক্ষা দেওয়ার কথা সেই নিয়ম অনুযায়ী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছেন একই চাকরির জন্য কেন দু’বার পরীক্ষা দিতে হবে সেই প্রশ্ন তোলেন বীরভূম জেলা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সম্পাদক সজল মন্ডল।




