জনতার দরবারে রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার কামারপট্টি বিজেপি কার্যালয়ে আসেন বিধায়ক ।সেখানে প্রায় ৩০০ জন সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনেন তিনি। এলাকার বিধায়ককে কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা শোনান সাধারণ বাসিন্দারাও। বিধায়কের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহলও।
বিধায়ক বলেন সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের কথা বলেছেন, তাদের কথা শুনলাম দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করব। তবে তিনি অভিযোগ করে বলেন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়ায় আগের সরকার এইসব সাধারণ মানুষের কাজ করে দেয়নি ।
কিন্তু তিনি চান সাধারণ মানুষ যেন মনে করেন তাদের বাড়ির সদস্য হিসেবেই এমএলএ তাঁদের পাশে আছেন । অভাব অভিযোগ শুনতে সপ্তাহে অন্ততপক্ষে একদিন বা দুদিন তারাই জনতার কাছে পৌঁছাবেন বলেও জানিয়েছেন বিধায়ক ধ্রুব সাহা।




