প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

জনকল্যাণ শিবিরে উপচে পড়া 

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে নাগরিক পরিষেবা সাধারণ মানুষকে দেওয়ার জন্য রাজ্য ব্যাপী শুরু হলো জনকল্যাণ শিবির তারই অঙ্গ হিসাবে বীরভূম জেলাতেও ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত চলবে জনকল্যাণ শিবির  ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার পাশাপাশি পৌর এলাকাতেও শুরু হয়েছে জনকল্যাণ শিবির। সিউড়ি শহরে ইন্ডোর স্টেডিয়ামে ও সিধু কানহু মুক্ত মঞ্চে সিউড়ি পৌর এলাকার নাগরিকদের জন্য জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। নাগরিকদের ভিড় ছিল চোখে পড়ার মতন। একই ছবি বীরভূমের সর্বত্রই। বিজেপি সরকারের এটি প্রথম জনকল্যাণ শিবির তাই সাধারণ মানুষ যাতে বিভ্রান্তিতে না পড়েন দলীয় কর্মী সমর্থকেরাও নাগরিকদের সুবিধার্থে উপস্থিত থেকে নাগরিক পরিষেবা পেতে সহযোগিতা করেছেন। শহর বিজেপির সভাপতি সুনয়ন ভান্ডারী বলেন সরকারের নাগরিক পরিষেবা সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে পেতে পারে তার জন্যই আমরাও সহযোগিতা করছি। সিউড়ি সদর মহকুমা শাসক সুপ্রতীক সিনহা নিজে দাঁড়িয়ে তত্ত্বাবধান করেছেন যাতে সাধারণ মানুষের কোনরকম অসুবিধা না হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe