প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

ছাত্রীকে কু প্রস্তাব ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত  অধ্যাপক, ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ সিউড়ি আদালতের, উদ্দেশ্য প্রণোদিত সাজানো ঘটনা বললেন অভিযুক্তের আইনজীবী

কু প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিউড়ি বিদ্যাসাগর কলেজের আংশিক সময়ের অধ্যাপক।অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ সিউড়ি আদালতের।  ২০ মে সিউড়ি রক্ষাকালী তলায় প্রাইভেট টিউশন পড়তে আসা এক ছাত্রীকে অভিযুক্ত অধ্যাপক শ্লীলতাহানি ও ধর্ষণ করেন বলে অভিযোগ ।

এই ঘটনার পর ছাত্রীর বাবা ভারতীয় ন্যায় সংহিতার অধীনে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত সিউড়ি বিদ্যাসাগর কলেজের ফিজিক্যাল এডুকেশনের অধ্যাপক বাপ্পা সাঙ্গুইকে গ্রেফতার করে রবিবারই আদালতে তোলে । সরকার পক্ষের আইনজীবী শুভাশিস চট্টোপাধ্যায় জানান বিচারক অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ,আগামী ২৯ মে অভিযুক্তকে ফের সিউড়ি আদালতে তোলা হবে।

যদিও এই ঘটনাকে পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর দাবি করেছেন অভিযুক্তের আইনজীবী নির্মল মন্ডল। তিনি বলেন ছাত্রী পড়তে এসে অধ্যাপকের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন শিক্ষক সেই প্রশ্নের কোন উত্তর দেননি শুধু এখানেই নয় ছাত্রী তার বাবার সঙ্গে যোগাযোগ করে অধ্যাপক এর কাছ থেকে পয়সা আদায় করার উদ্দেশ্য নিয়ে এই ধরনের মিথ্যা অভিযোগ এনেছেন। একই কথা জানিয়েছেন সহপাঠীরাও ঐদিন প্রাইভেট টিউশনে একই ব্যাচে পড়তে আসা ছাত্র সৌম্যদীপ গোস্বামী বলেন টিউশন চলাকালীন ওই ছাত্রী ইচ্ছাকৃতভাবে স্যারের ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন তোলে,স্যার তার প্রতিবাদ করেন এবং মেয়েটির আনা অভিযোগ ভুল এবং কোন ধরনের শ্লীলতাহানির ঘটনা সেদিন ঘটেনি তাও জানায় ছাত্রটি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe